October 3, 2026, 10:31 am
সর্বশেষ সংবাদ:
প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড় চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশের নারী হকি দল

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 95 Time View

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল উইমেনস জুনিয়র এএইচএফ কাপের চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ওমানের মাস্কাটে ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারায় তারা। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ।

এই জয় বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দল এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। সেই ফলাফলের সুবাদে তারা জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে ওঠে অপরাজিত থেকেই। গ্রুপ পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফাইনালেও দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ।

ম্যাচের ১৫ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরে তাকে টুর্নামেন্টের ‘রাইজিং স্টার’ ঘোষণা করা হয়। এর চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা।

এরপর বাকি তিন কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখেই শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনাল সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অধিনায়ক শারিকা রিমন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com