July 1, 2026, 5:36 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 37 Time View
51

হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল, তবে বিরতির ঠিক আগে গোল করে সমতা ফেরায় আফ্রিকার দলটি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি মিডফিল্ডার। পর্তুগালের জার্সিতে এটি নেভেসের চতুর্থ গোল।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিআর কঙ্গো। প্রথমার্ধের বেশির ভাগ সময় পর্তুগালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আফ্রিকার প্রতিনিধিরা।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান ইওয়ান উইসা। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর হয়ে এই গোলটি আসে আবেগঘন এক মুহূর্তে, যা ধারাভাষ্যকারদের কণ্ঠেও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

উইসার গোলের পরপরই প্রথমার্ধের শেষ বাঁশি বাজান রেফারি। ফলে বিরতিতে যাওয়ার আগে ১-১ সমতায় থেকে মাঠ ছাড়ে দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com