November 18, 2026, 9:23 am
সর্বশেষ সংবাদ:
গিভ অ্যান্ড টেক হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে? পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? ৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদের

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 165 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

ড. খলিলুর রহমান জানান, দুই দেশ ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে রিয়াদের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com