October 9, 2026, 1:17 am
সর্বশেষ সংবাদ:
লিথুয়ানিয়ার চাওয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এফবিসিসিআই চায় ভিসা সহজ হোক পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জেলের জন্য ৮৯১ টন চাল বরাদ্দ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে গিয়াস উদ্দিনকে ঢাকায় এক মঞ্চে দেশ-বিদেশের নগরপ্রধানেরা, আলোচনায় বাসযোগ্য শহর অর্থনীতির গতি আরও কমেছে, পাঁচ কারণে উদ্বিগ্ন ব্যবসায়ীরা শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি বাংলাদেশের অর্থনীতির রিপোর্ট কার্ড: কোথায় স্বস্তি, কোথায় বড় বিপদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে গিয়াস উদ্দিনকে

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026
  • 12 Time View

রাজনীতি ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন রিমন। তাঁকে সচিব পদমর্যাদায় সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন এই আদেশের ফলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন। সরকারের এই নীতিনির্ধারক পর্যায়ে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আগের সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এই শর্ত মেনে তিনি কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী সময়ে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—এ দুয়ের মধ্যে যেটি আগে ঘটে, সেই পর্যন্ত তাঁর এই চুক্তিভিত্তিক নিয়োগ বলবৎ থাকবে। সরকারের নীতিনির্ধারণী ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com