August 30, 2026, 1:29 am
সর্বশেষ সংবাদ:
অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি ‘আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস’ খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ইমরান তো চুরি করেনি, যা করেছে পাকিস্তানের স্বার্থে: কাঁদলেন মিয়াঁদাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকের সাক্ষাৎ ‘কাতালোনিয়া’ নামে আলাদা দেশের দাবিতে বার্সেলোনার গ্যালারিতে বিক্ষোভ স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনে সম্মিলিত উদ্যোগ চান অংশীজনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 124 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বহুজাতিক প্রতিষ্ঠান বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস। এসময় বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনও তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক সম্ভাবনা’, ফুটওয়্যার শিল্পের বিকাশ ও এই খাতে বাটার ভূমিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পানোস মাইটারোস।

পাশাপাশি তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাটা’র সামাজিক উদ্যোগও গুরুত্ব পায়। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে উৎসাহিত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির।

বাটা বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য বিশ্বমানের কমফোর্ট প্রযুক্তি, ইনোভেটিভ ও সাশ্রয়ী পণ্যসামগ্রী নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com