July 1, 2026, 8:53 pm
সর্বশেষ সংবাদ:
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রধান উপদেষ্টাকে ফখরুল প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে দায় আপনাকেই নিতে হবে

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 134 Time View
150

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ-ওয়াদাবদ্ধ যে আপনি বাংলাদেশে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে যদি এর থেকে যদি কোন ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি আপনি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই (প্রধান উপদেষ্টা) বহন করতে হবে। এ কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেজন্যই আমি আশা করব যে, তারা তাদের (জাতীয় (ঐক্যমত্য কমিশন) এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশন সব দলগুলোর মধ্যে যেগুলোতে আমরা একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত করেছি সবকিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন। যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারব, জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারব।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন : অন্তবর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়।

আলোচনা সভায় গণসংহতি আন্দোলেনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, গ্রন্থের লেখক এহসান মাহমুদ, সাংবাদিক শাহনাজ ‍মুন্নী প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com