August 18, 2026, 11:07 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 15 Time View
21

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সরকারি নথি ও সনদ সত্যায়নের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা বা নির্দেশিকা না থাকার বিষয়টি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করেন। মূলত প্রবাসীদের ভোগান্তি কমাতে হেগ অ্যাপোস্টিল কনভেনশন অনুযায়ী পাবলিক ডকুমেন্ট গ্রহণের বিষয়ে স্বচ্ছ ও অভিন্ন নির্দেশনা কেন জারি করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

রিটকারীর আইনজীবী ইশরাত হাসান জানান, বর্তমানে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নথি যাচাইয়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে, যা প্রবাসীদের জন্য চরম বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে অ্যাপোস্টিল করা সনদ থাকা সত্ত্বেও মিশনগুলো পুনরায় বাড়তি সত্যায়ন দাবি করে। এতে প্রবাসীরা যেমন অহেতুক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সময় ও শ্রমও নষ্ট হচ্ছে। উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের আগের সার্কুলার ও এসআরও বিদেশে অবস্থিত সব মিশনে কার্যকর করার বিষয়েও ব্যাখ্যা তলব করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com