প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির
প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, ‘আমাদের ভাইয়েরা ভাগ্য পরিবর্তনের আশায় ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে। দালাল ও সিন্ডিকেটের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় তিন-চার গুণ বেশি টাকা খরচ হচ্ছে। অথচ বিদেশে গিয়ে তারা অমানবিক জীবনযাপন করছে।’দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” বললেও প্রাপ্য মর্যাদা দিই না। পাসপোর্ট রিনিউ করতে গিয়ে তারা হয়রানির শিকার হয়। দূতাবাসগুলো কর্মকর্তা লালন-পালনের জন্য নয়, বরং জনগণের স্বার্থের জন্য। যদি...