November 19, 2026, 12:18 am
সর্বশেষ সংবাদ:
আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি জামায়াত এমপির

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 13 Time View

জাতীয় ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংশোধন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসর ও অনুসারীরা সক্রিয় রয়েছে এবং তাদের কেবল বদলি না করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

আলোচনায় অংশ নিয়ে নাজিবুর রহমান জানান, গোপালগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে না পারলে সাধারণ মানুষ কোনো আইনেরই সুফল ভোগ করতে পারবে না। ফ্যাসিবাদ রুখে দাঁড়াতে দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের জোরালো প্রস্তাব দেন তিনি।

এ সময় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার প্রমাণ মিললেও তার কোনো কার্যকর শাস্তি হয়নি। উল্টো ওই কর্মকর্তা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

একই সুর শোনা যায় ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের আরেক সংসদ সদস্য সাইফুল আলমের বক্তব্যেও। তিনি গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে প্রশাসনের বিতর্কিত ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়া একজন পুলিশ সুপারকে শাস্তি না দিয়ে বরং ফেনীর মতো একটি বড় জেলায় পদায়ন করা হয়েছে, যা প্রকারান্তরে তাকে পুরস্কৃত করার শামিল। দেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা ও সহিংসতা রোধে বর্তমান সরকারকে অবিলম্বে কার্যকর নীতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com