August 30, 2026, 3:28 am
সর্বশেষ সংবাদ:
খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন-সালমা-হাবিবুল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের পাশে চায় র‌্যাব যমুনায় সরকারি ওষুধ ফেলার চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি আ.লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও প্রায় সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার

প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 85 Time View

প্রশ্নফাঁসের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে খাতা দেখার মান যাচাই এবং নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরক্ষার্থীদের ভয়ের কোন কারণ নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা হবে।

সংশ্লিষ্টদের উদ্দেশে শিক্ষামন্ত্রী তখন আরো বলেন, ভীতি প্রদর্শনের কোন সুযোগ নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি সিসিটিভির মাধ্যমে পরীক্ষা মনিটরিং করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com