August 18, 2026, 2:39 pm
সর্বশেষ সংবাদ:

প্রায় ১৭ কোটি টাকা লোকসানের মুখে দীপিকা, লাভে আছেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 126 Time View
150

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে। ত্বক পরিচর্যাসংক্রান্ত ব্র্যান্ড ‘৮২ডিগ্রি-ই’-এর মালিক তিনি। শুরুর দিকে লাভের মুখ দেখলেও গত বছর দীপিকার ব্র্যান্ডের ক্ষতির পরিমাণই বেশি। প্রায় ১৭ কোটি টাকা লোকসানের মুখে তিনি। অন্যদিকে ব্যবসায়িক লাভে আছেন ক্যাটরিনা কাইফ।

করপোরেটবিষয়ক মন্ত্রণালয়ের ফাইলিং অনুসারে, দীপিকা পাড়ুকোনের মিড-প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড ২০২৫ আর্থিক বছরে ১২.৩ কোটি রুপি লোকসান ঘোষণা করেছে। ব্র্যান্ডের রাজস্ব ২০২৪ সালে ২১.২ কোটি থেকে কমে ২০২৫ সালে ১৪.৭ কোটিতে এসে দাঁড়িয়েছে, যার ফলে কোম্পানির নিট লোকসানের পরিমাণ ১২.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

২০২৫ সালে ব্র্যান্ডের লাভের কথা মাথায় রেখে খরচ কমানোর পথ বেছে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এর পাশাপাশি বিপণনের দিকটি মজবুত করার চেষ্টা করা সত্ত্বেও তেমন কোনো লাভের মুখ দেখেননি অভিনেত্রী।

অন্যদিকে বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মেক-আপ ব্র্যান্ড লাভজনক হয়েছে। ২০১৯ সালে শুরু করা ক্যাটরিনার প্রসাধনীর এই ব্র্যান্ডের আয় ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। শেষ আর্থিক বছরে ৪৫ শতাংশ লাভ হয়েছে।

করপোরেটবিষয়ক মন্ত্রণালয়ের ফাইলিং অনুসারে, ২০২৪ আর্থিক বছরে ব্র্যান্ডের আয় ৮৮.২৩ কোটি রুপিতে পৌঁছেছে, যার লাভের পরিমাণ ১১.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ Nykaa-এর সঙ্গে সহযোগিতায় ব্র্যান্ডটি চালু করেছিলেন। যেখানে খুচরা জায়ান্ট কোম্পানির ৫১ শতাংশ মালিকানাধীন। যেখানে ক্যাটরিনার ৪২ শতাংশ এবং বাকি ৭.৫ শতাংশ ম্যাট্রিক্সের দখলে।

এ ছাড়া ত্বক পরিচর্যার ব্র্যান্ড রয়েছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শ্যাননেরও। অভিনেত্রীর ব্র্যান্ড ‘হাইফেন’ মাত্র দুই বছরে ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে বলে জানা যায়।

অন্যদিকে কেশ পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’র মালিক অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এর আগে ২০১১ সালে এই ব্র্যান্ড শুরু করেছিলেন অভিনেত্রী। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েছিলেন তিনি। তারকাদের দ্বারা চালিত ব্র্যান্ডগুলোর মধ্যে আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে ছিল ‘অ্যানোম্যালি’। ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে গিয়েছিল ‘অ্যানোম্যালি’।

এদিকে অভিনয় থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ততা লেগে রয়েছে অভিনেত্রীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com