November 17, 2026, 5:01 pm
সর্বশেষ সংবাদ:
গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

প্রেমিকার বাসার সিঁড়ি থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 116 Time View

রাজধানীর বংশালে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজিব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবারের সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আগামাছি লেনের ৯৩/১ নম্বর ভবনের চতুর্থ তলার সিঁড়ি থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যাই। ওই বাসার চতুর্থ তলার সিঁড়ি থেকে গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় উপুড় হয়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের চতুর্থ তলায় একটি পরিবার বসবাস করতো, বাকিটা গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। ঘটনাস্থলটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার বিকালে একই এলাকার এক তরুণী (খাদিজা) ফোন করে সজিবকে তাদের বাসায় ডেকে নেয়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে নির্যাতন করে হত্যা করেন।

পুলিশ বলছে, নিহত সজিব ও ওই তরুণীর মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। তরুণীর বাবা কয়েক বছর আগে মারা গেছেন বলে জানা গেছে।

নিহত সজিব পুরান ঢাকার বংশাল এলাকার আগামাছি লেনের ১৭ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। বাবা তাজউদ্দিন, দুই ভাই ও তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বংশাল থানার এসআই দুলাল হক বলেন, ‘মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com