November 17, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ

ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 173 Time View

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় মুরাদ খন্দকার ছোট বোনকে ঘরে নিয়ে যায়। তাকে আনতে গেলে বড় বোনকে ধর্ষণ করেন তিনি। এ ধর্ষণের দায়ে মুরাদ খন্দকারকে (৪৩) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

‎

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া গ্রামে বিকালে বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদীর ছোট মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে আসামি মুরাদ বড় বোনকে ধর্ষণ করে। পরে ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে বলে দেয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

‎

‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামির আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com