October 3, 2026, 12:58 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

‘ফাঁটল ধরা’ ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 196 Time View

দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘জরাজীর্ণ’ লতিফ ছাত্রাবাস ধ্বসে পড়ার আশঙ্কায় তাঁরা আজ শনিবার রাতে সড়কে বিছানা পেতে অবস্থান নিয়েছেন।

এমন পরিস্থিতিতে রাতে কর্তৃপক্ষ ইনস্টিটিউটের চারটি হল খালি করার নির্দেশ দিয়েছে।

এদিকে শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত জুন মাসে লতিফ ছাত্রাবাসটির একাংশ ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা সংস্কারের প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি।

লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রাত ১১টার দিকে বলেন, ‘৭০ থেকে ৮০ বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকেই অনেক ফাঁটল ছিল। শুক্রবার সকালের ভূমিকম্পের পর নতুন করে আরো অনেক ফাটল পরিলক্ষিত হয়।’

তিনি আরও বলেন, শনিবার সকাল ও সন্ধ্যায় দুইদফা ভূমিকম্পের পর ফাঁটলগুল আরো বেড়ে যায়। রাত আটটার পর আমরা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে বিছানা বালিশ নিয়ে সড়কে অবস্থান নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com