March 24, 2026, 12:21 pm
সর্বশেষ সংবাদ:
হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগে ট্রাম্পকে ফোনকল ডিক্যাপিটেশন স্ট্রাইকে খামেনিকে হত্যার ইন্ধন দিয়েছিলেন নেতানিয়াহু ‘ইরান আগ্রাসন প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বৈধ’ মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না

ফুটবল প্রতীককে মানুষ উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন: তাসনিম জারা

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 65 Time View

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, স্বল্প সময়ে নির্বাচনি প্রতীক ফুটবলকে ভোটারদের মধ্যে পরিচিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমের সাহায্যে মানুষ নিজ উদ্যোগে প্রতীক সম্পর্কে জেনে নিচ্ছেন। ফুটবল প্রতীককে মানুষ অনেক উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-৯ আসনের সবুজবাগের বাগপাড়া এলাকায় নির্বাচনি প্রচারকালে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারার ভাষায়, যে পরিবর্তনের জন্য মানুষ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল, সেই সংস্কার বাস্তবায়ন এবং অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চাওয়া মানুষদের জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি বলেন, মাঠে নেমে হেঁটে হেঁটে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তার টিম কাজ করছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রচার চলছে। দেশ-বিদেশে থাকা স্বেচ্ছাসেবকরা নিজেদের পরিচিতজনদের মাধ্যমে এ আসনের ভোটারদের ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

তাসনিম জারা বলেন, আমরা সচেতনভাবে একটি ক্লিন ক্যাম্পেইন করছি, যেখানে মানুষের ওপরই ভরসা করছি। মানুষ সেই জায়গায় সাড়া দিচ্ছেন।

শ্রমজীবী মানুষের চাহিদার কথা তুলে ধরে তাসনিম জারা বলেন, রিকশাচালক, দিনমজুরসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রধান চাওয়া নিরাপদ পরিবেশ ও ন্যায্য আয়ের সুযোগ। আমার নির্বাচনি ইশতেহারে ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংসদে গেলে এ শ্রেণির মানুষের হয়ে কথা বলার অঙ্গীকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com