August 27, 2026, 7:01 am
সর্বশেষ সংবাদ:
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ১০০ জনের বেশি নিহত, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ তাকবির-দরুদে মুখর চট্টগ্রাম, ‘জশনে জুলুসে’ মানুষের ঢল ফুলবাড়ী দিবসের ২০ বছর পূর্তিতে ঢাবিতে তথ্যচিত্র প্রদর্শনী পরিত্যক্ত ঘরে বিকট বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল-বেড়া ঘুস নেন দুই ঠিকাদারের থেকে, রেট বেশি দেখে কাজ দেন ইইডি প্রকৌশলী গাইবান্ধা এসপির বাসভবনের টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের, এলাকাবাসীর সড়ক অবরোধ

ফুলবাড়ী দিবসের ২০ বছর পূর্তিতে ঢাবিতে তথ্যচিত্র প্রদর্শনী

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

ঐতিহাসিক ফুলবাড়ী দিবসের দুই দশক পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখা। ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা’র শপথে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ আজিজ পরিচালিত ‘ফুলবাড়ীর ৭ দিন’ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। কর্মসূচিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলমান সংকট এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

অনুষ্ঠানে ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া অভিযোগ করেন, দুই দশক পার হলেও বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো গভীর সংকটে নিমজ্জিত। তিনি দেশের জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাত বেসরকারিকরণের পরিবর্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি থেকে বক্তারা জাতীয় স্বার্থবিরোধী গোপন ও একপেশে চুক্তিগুলো বাতিলের আহ্বান জানান। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বাড়ানো এবং সোলার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সহজ শর্তে ঋণের দাবি তোলা হয়। পরিশেষে, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিদেশি লুণ্ঠন ও সার্বভৌমত্ববিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com