October 2, 2026, 9:56 pm
সর্বশেষ সংবাদ:
বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

ফের হামলা চালাতে পারে ভারত, সতর্ক পাকিস্তান

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 102 Time View

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য উপেক্ষা করতে পারি না। ভারত সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভির অনুষ্ঠান ‘নাদিম মালিক লাইভ’-এ এই অশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ চালায় এবং এতে ভারতের ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, ‘সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার ইতি দেখতে চায়।’

তার ভাষ্য, ‘আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’

পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি, ‘ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক। তার মতে, পাকিস্তান দুই দিক থেকেই জড়িয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতিতে ভারত যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইবে।’

খাজা আসিফ আরও বলেন, ‘অনেকেই ভারতকে তার অতীত লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয়।পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না এবং ভারত সীমান্তে হামলার চেষ্টা করতে পারে।’

তিনি বলেন, গাজা ইস্যুতে পাকিস্তানকে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে হবে।

তিনি জানান, পাকিস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না এবং সেই চুক্তি বিষয়ে দেশের অবস্থান পুরোপুরি স্পষ্ট। দ্বি-রাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com