August 24, 2026, 9:56 pm

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 15 Time View

ফৌজদারি অপরাধের তদন্ত এবং আইনি কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান ১৯৭৯ সালের অধ্যাদেশটি রহিত করে সেটিকে যুগোপযোগী করার লক্ষ্যেই নতুন এই আইন প্রণয়ন করা হচ্ছে।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী, পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই বাহিনী। জননিরাপত্তা রক্ষা, ভিআইপিদের সুরক্ষা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে এপিবিএন। এছাড়া প্রচলিত আইন মেনে তাদের ফৌজদারি তদন্তের পাশাপাশি বিশেষ ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনটি চূড়ান্ত অনুমোদনের আগে আইনি যাচাই বা ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হবে। বর্তমানে খসড়া আইনটি জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যাতে জনগণ এ বিষয়ে নিজেদের মতামত জানাতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com