August 30, 2026, 7:48 pm
সর্বশেষ সংবাদ:
হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 113 Time View

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এ কথা জানান।

শুরুতে দেশের ১৪টি উপজেলার সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে ফ্যামিলি কার্ড বাবদ পাচ্ছে ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন বলেন, সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্ব চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য পর্যায়ক্রমে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে চার মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন ১৪টি উপজেলায়। সেখানে অন্তত পাঁচ সদস্যের এই পরিবারগুলো প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

পাইলট প্রকল্প চলাকালে ৬৫০০ পরিবার এ কর্মসূচির আওতায় আসবে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে জানিয়ে তিনি আরও বলেন, যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তবে এ কর্মসূচির মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com