ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি জাহাজ থেকে কয়েকজন যাত্রী ও কর্মীকে বিশেষ ব্যবস্থায় ফ্রান্সে ফিরিয়ে আনা হচ্ছিল।
ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি জাহাজ থেকে কয়েকজন যাত্রী ও কর্মীকে বিশেষ ব্যবস্থায় ফ্রান্সে ফিরিয়ে আনা হচ্ছিল।
এ বিষয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ ল্যকর্নু জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে। পাশাপাশি সীমান্ত, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। সংক্রমিত প্রাণীর মল, মূত্র বা লালার সংস্পর্শে এলে মানুষের শরীরে ভাইরাসটি প্রবেশ করতে পারে। এছাড়া দূষিত শুকনো কণা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়লেও সংক্রমণের ঝুঁকি থাকে। তবে এ ভাইরাস সাধারণত মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না।
চিকিৎসকদের মতে, আক্রান্তদের শুরুতে জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা ও দুর্বলতা দেখা দেয়।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ইঁদুরের উপদ্রব রয়েছে এমন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবার সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য সংক্রমণের উৎস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে সংক্রামক রোগের বিস্তার আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও হান্টাভাইরাস করোনাভাইরাসের মতো দ্রুত সংক্রমিত হয় না, তবুও দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে আক্রান্ত ব্যক্তির পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে ফরাসি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থা ও প্রশাসন।