July 1, 2026, 4:01 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ‘কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরায়েল

Reporter Name
  • Update Time : Thursday, October 2, 2025
  • 143 Time View
165

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা অধিকারকর্মীদের আটকের পর উচ্চ-নিরাপত্তার ‘কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরায়েল। এই কারাগারটি ‘কঠোর’ ব্যবস্থার জন্য পরিচিত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের একজন ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ এমনটাই মনে করেন।

শাটজ বলেন, ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না।

শ্যাটজ বলেন, কর্মীদের সেখানে আটকে রাখা হতে পারে কারণ, শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে। তবে কেটজিওট কারাগার কঠোর অবস্থার জন্য পরিচিত।

ইসরায়েলি অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখা উচিত।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ বলেছে, ‘গম্ভীর উদ্বেগ রয়েছে যে, কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com