October 5, 2026, 12:44 pm
সর্বশেষ সংবাদ:
মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল আয়ের বড় অংশ যায় বাড়িভাড়ায়, কতটা বেড়েছে চার দিন পর কমল সোনার দাম রাশিয়ায় ল্যাবে টেস্টটিউব ভেঙে সংক্রমিত হয়ে কর্মীর মৃত্যু, ‘প্লেগ’ আশঙ্কায় কোয়ারেন্টাইনে ২ শতাধিক গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের জন্মহার বাড়াতে এবার জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা সালমান মুক্তাদিরকে মারধরের চেষ্টা এবং রাষ্ট্রপতির সোফায় প্রধানমন্ত্রীর বসার নেপথ্যে কী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন

ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 158 Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে এক বাংলাদেশি নারী দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহতের নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর বারান্দায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

তিনি দোকানটিতে ৬ মাস আগে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে নিলুফার ইয়াসমিন দোকানের তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দোকানের নিজস্ব পার্কিং লটে থাকা একটি জীপ গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙচুর করতে থাকেন।

নিলুফার দরজা খুলে বাইরে এসে ওই ব্যক্তির কাছে বিষয়টি জানতে চান। তখনই তিনি নিলুফারের কাছে এসে হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি স্টোরের বারান্দায় লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত আরও কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে নিলুফার ইয়াসমিনকে মৃত অবস্থায় দেখতে পায়।

দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ জানান, নিলুফার ইয়াসমিন প্রায় ছয় মাস আগে ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। তিনি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। নিহতের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ফোর্ট মায়ার্স প্রেসিঙ্কটের পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৯ ঘণ্টা পর অভিযুক্ত হাইতির অভিবাসী রোবার্ট যোয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com