August 18, 2026, 12:47 pm
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন

বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 21 Time View
30

বগুড়ায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি দাখিল মাদরাসা এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গাবতলী, শিবগঞ্জ, শেরপুর, ধুনট ও সোনাতলা উপজেলার বিভিন্ন মাদরাসা ও কারিগরি কলেজ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের দাবি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অনাগ্রহ এবং দুর্বল প্রস্তুতির কারণেই এমন ফলাফল হয়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বেগের সৃষ্টি হওয়ায় জেলা শিক্ষা বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানিয়েছেন, কেন এমন বিপর্যয় ঘটল তা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। শিক্ষকদের ঘাটতি রয়েছে কি না বা শিক্ষার্থীদের অন্য কোনো সহায়তার প্রয়োজন ছিল কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com