August 30, 2026, 5:07 am
সর্বশেষ সংবাদ:

বন্ধ ছয় চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিএসএফআইসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 25 Time View

দীর্ঘদিন ধরে লোকসানে থাকা এবং বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির এক সভায় এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শুধু কারখানা সচল করাই নয়, বরং আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই শিল্পকে টেকসই ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সরকারের মূল লক্ষ্য। এছাড়া দক্ষ জনবল তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিনিশিল্পের সাথে জড়িয়ে থাকা আখচাষি, শ্রমিক ও স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএসএফআইসি চেয়ারম্যান। চাষিদের আগ্রহ বাড়াতে আখের দাম প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে এবং প্রণোদনার পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি, চাষিদের হয়রানি কমাতে আখের মূল্য পরিশোধ প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে, যেখানে মোবাইল এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ পাওয়ার তথ্য নিশ্চিত করা হচ্ছে।

ভবিষ্যতে সরকারি চিনিকলগুলোকে পরিবেশবান্ধব ও স্বনির্ভর শিল্পে রূপান্তরের কথা জানিয়ে বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, আধুনিক সফটওয়্যারের মাধ্যমে চাষিদের আবহাওয়া ও চাষাবাদ সংক্রান্ত সঠিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে আয়োজিত এই মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসএফআইসির প্রতিনিধি এবং স্থানীয় অংশীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com