October 2, 2026, 9:14 pm
সর্বশেষ সংবাদ:
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত

বন্ধ দুই পাটকল ইজারা পেলো প্রাণ-আরএফএল

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 71 Time View

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই তিনটি মিলের মধ্যে খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস পরিচালনার দায়িত্ব পেয়েছে শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিলটি ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, এই প্রকল্পগুলোতে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। নতুন উদ্যোক্তারা কারখানাগুলোতে উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নিলে প্রায় ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা সরকারি সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও শিল্প খাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছে মন্ত্রণালয়। আগামী ছয় মাসের মধ্যে আরও কয়েকটি বন্ধ কারখানা চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com