October 3, 2026, 1:47 pm
সর্বশেষ সংবাদ:
দত্তকের নামে শিশু কেনাবেচা আদালতে আখতারুজ্জামান, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ হাওরের ছেলে শুভর বিচারক হওয়ার গল্প ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি বৃদ্ধা মায়ের সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনের দাফন, এলাকায় শোকের ছায়া ‘আমার জামাই, নাতিন আর পুতিও মইরা গেছে, সব হারাইছি’ ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025
  • 173 Time View

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে পোস্ট করে ভিডিওটি বরগুনার বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজাউল কবির রেজা।

বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা।

ভিডিওতে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভের বহিরাংশে ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে।

ধারণা করা হচ্ছে, স্মৃতি স্তম্ভটির চারদিকে আগেই কোনো দাহ্য কোনো পদার্থ আগেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। অন্ধকার থাকায় ভিডিওতে থাকা যুবককে দেখা যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন মুঠোফোনে কালবেলাকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com