July 2, 2026, 11:00 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

বরিশালে জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

Reporter Name
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 90 Time View
110

কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিচারের দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও কমীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার উজিরপুর উপজেলায় শতাধিক নারী এই ঝাড়ু মিছিলে অংশ নেন।

এ সময় বিক্ষুব্ধ নারীরা ‘শফিক তুমি ক্ষমা চাও, নারীরা নয় পতিতা’ বলে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নারীদের হেয় করার শামিল। অবিলম্বে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।’

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা ও সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com