August 18, 2026, 12:03 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

বরের বেশে মাঠে হাজির ভক্ত ‘হবু বউ বলেছিল ভারতকে না হারালে বিয়ে করবে না’

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 163 Time View
198

ক্রীড়াঙ্গনে কত বিচিত্র ঘটনাই ঘটে! সমর্থকেরাও তাতে যোগ করেন ভিন্ন মাত্রা। তেমনই এক ব্যতিক্রমী ভক্ত কুমিল্লার মোহাম্মদ আলি। বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে মঙ্গলবার তিনি জাতীয় স্টেডিয়ামে হাজির হন বরের বেশে। শুধু তাই নয়, বাড়িতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন-ভারতকে না হারালে বিয়ে করব না!

২০০৩ সালে এই স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। ২২ বছর পর আবারও সেই স্মৃতি যেন ফিরে এল। এবার বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। এরপরের ৮০ মিনিটের বেশি সময় ধরে সেই লিড ধরে রেখে আনন্দে ভাসে হামজা-সামিতরা।

বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দেশের আনাচে-কানাচে। তবে জাতীয় স্টেডিয়ামের উন্মাদনা ছিল আলাদা। সরাসরি খেলা দেখার উত্তেজনা তো থাকেই। দর্শকেরা নানা ব্যানার নিয়ে স্লোগান দিয়েছেন, ভুভুজেলা বাজিয়েছেন, ঢাক-ঢোল পিটিয়ে তৈরি করেছেন উৎসবের পরিবেশ। এই উচ্ছ্বাসের মাঝেই আলি যখন বরের সাজে বের হলেন, তখন তাকে ঘিরে তৈরি হয় আরও একটি ভিড়।

সামনে এগোতেই পরিষ্কার হয় বিষয়টি। ক্যামেরা ধরতেই আলি জানান কেন এই সাজ, কী তার উদ্দেশ্য। তিনি বলেন, বন্ধুদের পরিকল্পনায় সহমত জানিয়ে আমি বলেছিলাম- যদি ভারতের সঙ্গে বাংলাদেশ জিতে, তাহলে বিয়ে করব, না হলে করব না। এখন যেহেতু জিতেছে, বিয়ে তো করতেই হবে। পাত্রীও রেডি আছে।

পরে আলি জানান, বিয়ে আগেই ঠিক ছিল, পাত্রীর বাড়ি নোয়াখালী। জয়ের আনন্দের সঙ্গে তিনি প্রশংসা করলেন হামজা-মিতুল মারমার খেলাকেও। তার কথায়, হামজা একাই পাঁচজনের মতো খেলেছে। একপর্যায়ে গোলকিপারের ভূমিকায়ও ছিল। আর মিতুল মারমাও আজ অসাধারণ ছিল, তাকে ধন্যবাদ।

আলির এক বন্ধু বলেন, নোয়াখালীর মেয়ে খুব চালাক। বিয়ের আগে ওকে চ্যালেঞ্জ দিয়েছিল-বাংলাদেশ ভারতকে হারাতে পারলে যেন সে বিয়েতে আসে (যায়)। আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম, কারণ হামজা-জামাল-মোরসালিন-সামিতদের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com