August 28, 2026, 7:39 pm
সর্বশেষ সংবাদ:
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পোস্টার ও ব্যানারসহ আটক ১ কোটি টাকার বালুমহাল, ইজারাদারের তথ্য দিতে নারাজ প্রশাসন চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 91 Time View

নিউজ ডেস্ক:
যানবাহনের ভিড়ে রাজধানীর সড়কে সময় যেখানে প্রায়শ থমকে দাঁড়ায়, সেই চিরচেনা সড়কে দেখা গেল এক ভিন্ন চিত্র। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে তার বহর পার হওয়ার জায়গা করে দিলেন।

ঘটনাটি বুধবার (৬ মে) সকালে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে ঘটলো এই ঘটনা। সকাল ৯টার কিছু সময় আগে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স। তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।

বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখে আসছে জনগণ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভাঙলেন। সবার ওপরে জনগণ- এই মর্মে তিনি দেশ পরিচালনা করছেন।

একজন সরকার প্রধান অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছেন। প্রায়শ প্রধানমন্ত্রী এ ধরনের মানবিক দৃষ্টান্ত দেখাচ্ছেন। আজকের দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। সাধারণত মানুষ এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত নয়। এটিকে সাধারণ মানুষের প্রতি একজন সরকারের প্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com