October 3, 2026, 3:30 am
সর্বশেষ সংবাদ:
পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 77 Time View

বাংলাদেশকে আঞ্চলিক এবং পরবর্তী সময়ে বৈশ্বিক উচ্চশিক্ষার একটি অন্যতম কেন্দ্রে পরিণত করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি ঢাকার শেরাটনে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সাথে সেগুলোর সমন্বয় ঘটানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উচ্চশিক্ষার প্রসারে গৃহীত ‘হিট’ প্রকল্পের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অংশীদারত্ব বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক ডেস্ক চালু করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণার পথ সুগম করবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং তাদের উপযোগী আবাসনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এআইইউবি আয়োজিত এই ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের যুগে শিক্ষার দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকরা উপস্থিত থেকে উচ্চশিক্ষার আধুনিকায়ন ও উদ্ভাবনী শিক্ষাক্রম প্রণয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com