February 3, 2026, 12:35 am
সর্বশেষ সংবাদ:
ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি জোট প্রার্থীকে বিজয়ী করতে নতুন কমিটি, যা বললেন নুর ‘বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান’ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিক্রি হচ্ছে না জান্নাতের টিকিট, বিকাশ নম্বর নিচ্ছে জামায়াত : কামরুল হুদা কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : চরমোনাই পীর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী ফুটবল প্রতীককে মানুষ উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন: তাসনিম জারা বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক জনগণ নির্বাচনে নারী নিপীড়কদের লালকার্ড দেখাবে: ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 3 Time View

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দলকে।

আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান।

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি।’

তিনি অপাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

অনেকে মনে করছেন বাংলাদেশের মতো পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে আইসিসি। এ ব্যাপারে রশিদ লতিফ বলেন, ‘নিষিদ্ধ করলে বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com