July 3, 2026, 1:26 am
সর্বশেষ সংবাদ:
কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

বিক্রি হচ্ছে না জান্নাতের টিকিট, বিকাশ নম্বর নিচ্ছে জামায়াত : কামরুল হুদা

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 101 Time View
101

কুমিল্লা-১১ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুল হুদা অভিযোগ করেছেন, ‘জান্নাতের টিকিট নামে প্রতারণার বিষয়টি মানুষ বুঝে গেছে, তাই এখন সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে ডিজিটাল প্রতারণা বা অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা বলেন, জান্নাতের টিকিট বিক্রি হয় না। এখন তারা মানুষের বিকাশ নম্বর ও এনআইডি নিচ্ছে। পরে ছবি বদলে বা তথ্য ব্যবহার করে নানা ধরনের ডিজিটাল জালিয়াতির চেষ্টা হতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের দেশ পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনা নেই।

নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ টেনে কামরুল হুদা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো কর্মসূচি চালু করেছিলেন।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ ও প্রবাসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন।

জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com