March 15, 2026, 1:54 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 60 Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এর আগে দেশটির একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার।

এর আগে সোমবার সন্ধ্যায় লাল কেল্লার নিকটে একটি গাড়িতে হওয়া উচ্চমাত্রার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, লখনউ থেকে জারি করা এক নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল এবং যানবাহন তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। দেরাদুনেও একই নির্দেশ অনুসারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিস্ফোরণের পর ভারত-নেপাল সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেককে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) রাজীব শর্মা রাজ্যের সব রেঞ্জ আইজি ও জেলা পুলিশ সুপারদের উচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলা এবং সংবেদনশীল এলাকায় গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি পুলিশের কমিশনার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা ট্রাফিক সিগনালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। যাত্রীরা তখন গাড়ির ভেতরে ছিলেন।

নিরাপত্তা সংস্থা সূত্র জানিয়েছে, মুম্বাইসহ মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। শহরের রেলস্টেশন, বিমানবন্দর, শপিংমল ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com