November 16, 2026, 6:17 am
সর্বশেষ সংবাদ:
গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকিতে বাজেট ব্যবস্থাপনায় চাপ পত্রিকা: ‘গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে’ হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে? পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষির কোনো বিকল্প নেই ‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026
  • 12 Time View

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হলে দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এক সরকারি পর্যালোচনায় উঠে এসেছে যে, এই উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন বাণিজ্যিক সুবিধার সুযোগ সংকুচিত হতে পারে। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হাতছাড়া হওয়ার কারণে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতির্ধারকেরা।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্ববাজারে এই একক খাতের আধিপত্য বজায় থাকলেও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এবং শুল্কমুক্ত সুবিধা হারিয়ে ফেলার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মে পরিবর্তন আসার পর দেশের রপ্তানি আয়ে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ঘাটতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

এই সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনগুলো নানা ধরনের কৌশল নিয়ে কাজ শুরু করেছে। নতুন বাজারে প্রবেশাধিকার বাড়ানো, পণ্যের বৈচিত্র্য আনা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, সম্ভাব্য সংকট মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে রপ্তানি খাতের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়।

অর্থনীতিবিদদের মতে, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বাড়ালেও প্রাথমিক পর্যায়ে কিছু বাণিজিক সুবিধা হারানো অনিবার্য। তবে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সম্ভাব্য ধাক্কা সফলভাবে সামাল দেওয়া সম্ভব। দেশের রপ্তানি বাজারকে আরও বেশি গতিশীল করতে বহুমুখী উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com