August 18, 2026, 7:41 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 148 Time View
164

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্যথাতুর কণ্ঠে তিনি আরও বলেন, এই শোক, এটা অস্বাভাবিক, এটা অপূরণীয়। জাতি কোনোদিন পূরণ করতে পারবে না।

তিনি বলেন, যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকার আদায়ের জন্য, কল্যাণের জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমরা যারা তার সহকর্মী-রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com