August 28, 2026, 7:40 pm
সর্বশেষ সংবাদ:
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পোস্টার ও ব্যানারসহ আটক ১ কোটি টাকার বালুমহাল, ইজারাদারের তথ্য দিতে নারাজ প্রশাসন চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি

বাংলাদেশের শিক্ষা নিয়ে আন্তর্জাতিক পরিসরেও আগ্রহ তৈরি হয়েছে: ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 111 Time View

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সম্বলিত বই ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বইটির লেখক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষা নিয়ে আন্তর্জাতিক পরিসরেও আগ্রহ তৈরি হয়েছে এবং বিদেশে অবস্থানরত গবেষকরাও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে, দেশের শিক্ষা খাতে মৌলিক গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ এখনও সীমিত।

প্রতিমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে তার গভীর আগ্রহ ছিল। দেশ-বিদেশে শিক্ষাব্যবস্থা, গবেষণা ও ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শিক্ষা কাঠামো নিয়ে তিনি দীর্ঘদিন কাজ ও আলোচনা করেছেন।

তিনি বলেন, আমাদের দেশে গবেষণার চর্চা ও গবেষণার প্রয়োগ তুলনামূলক কম। অনেক সময় গুরুত্বপূর্ণ গবেষণা ইংরেজিতে সীমাবদ্ধ থাকে, কিন্তু সেই জ্ঞানকে বাংলায় রূপান্তর করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

বইটি নিয়ে মূল্যবান আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, কথাসাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার এবং তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com