November 18, 2026, 3:21 am
সর্বশেষ সংবাদ:
সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান

বাংলাদেশের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 134 Time View

বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আমেরিকা সপ্তাহ কর্মসূচিতে এ মন্তব্য করেন।

শনিবার রাজধানীর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক অনুষ্ঠান ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস শুধু তাদের নিজেদের নয়। দেশটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা চাই, আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com