July 1, 2026, 2:42 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 32 Time View
41

স্পোর্ট ডেস্ক:
বিশ্বকাপ নি‌য়ে বাংলাদেশের মানু‌ষের অন্যরকম এক আবেগ। প্রিয় দলের পতাকা, রঙিন সাজসজ্জা আর রাতজাগা উচ্ছ্বাসে বিশ্বকাপ যেন এ দেশের মানুষের জীবনেরই অংশ হয়ে ওঠে। সেই অনন্য ভালোবাসাকেই তুলে ধরে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ফিফা লিখেছে- ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’ কয়েকটি আকর্ষণীয় ছবির মাধ্যমে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অসাধারণ উন্মাদনা ও ফুটবলপ্রেমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ফিফা।

ফুটবল বিশ্ব বারবারই বাংলাদেশের বিশ্বকাপের জ্বর দেখেছে। বাড়ির ছাড়ে পতাকা, দেয়ালে আলপনা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন সহ বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে কতোশত আয়োজন। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে আলাদা সমর্থকগোষ্ঠী আছে এখানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মান, স্পেন, ফ্রান্সেরও সমর্থক বেড়েছে।

ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা ও উন্মাদনা বিশ্ব ফুটবল অঙ্গনে বরাবরই বিশেষভাবে নজর কেড়েছে। ফিফার এই স্বীকৃতি প্রমাণ করে, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস কেবল একটি খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এ দেশের সংস্কৃতি ও আবেগেরই এক অনন্য প্রকাশ। বিশ্বকাপ এলেই যে বাংলাদেশ ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, ফিফার এই পোস্ট যেন সেই বাস্তবতাকেই নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com