July 2, 2026, 9:23 am

বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : Friday, January 23, 2026
  • 112 Time View
127

বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড। ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব সুসংহত করাই ছিল এই সফরের লক্ষ্য।

এই আয়োজনের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়ন। ই. ড্যারিন কক্সের সফরের মাধ্যমে ঢাকায় বৈঠক এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে। মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com