August 24, 2026, 2:18 pm
সর্বশেষ সংবাদ:
মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের এক সদস্যকে অব্যাহতি ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী বিরোধীদল ৬ মাসে কী কী গুজব-ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্পের অভিযোগ, কানাডা ‘অঙ্গরাজ্যে’র সুবিধা চাইছে উসকানি ও প্ররোচনার অভিযোগে শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ‘বালু সাত্তার’ এখন বিএনপির দোসর

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025
  • 88 Time View

রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত করা এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা সড়কে নেমেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলামোটরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত করা এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে বাংলামোটরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) ‎রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

এ সময় ‎আন্দোলনকারীরা দুই দফা দাবি জানান, ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com