August 18, 2026, 11:55 am
সর্বশেষ সংবাদ:
রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা

বাউল তোমায় ভয় পেয়েছে তারা: সায়ান

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 130 Time View
163

বাউল আবুল সরকারকে গ্রেফতারের পর থেকেই অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছেএকই সুরে বাউলের মুক্তির দাবি জানিয়ে একটি গান বাঁধলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

গানটির শিরোনাম ‘বাউল তোমায় ভয় পেয়েছে তারা’। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সায়ান। পাশাপাশি লাইভ রেকর্ড করা এই গান নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।

কথাগুলো এমন—‌‘বাউল তোমার ঘর পোড়ালো কারা/ বাউল তোমায় ভয় কেন পায় তারা’। গানটি প্রকাশ করে ক্যাপশনে সায়ান লিখেছেন, ‘মহারাজ আবুল সরকারের মুক্তি চাই।’

এর আগে, বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে আয়োজিত একটি মিছিল-সমাবেশেও উপস্থিত ছিলেন সায়ান।

বলা ভালো, অন্যায়-অবিচারের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী কণ্ঠস্বর ফারজানা ওয়াহিদ সায়ান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিলে তিনি ছিলেন সামনের সারিতে। বিভিন্ন সময়ে তিনি প্রতিবাদ তুলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com