July 4, 2026, 2:21 am
সর্বশেষ সংবাদ:
দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন

বাজিতপুরে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে সশস্ত্র মিছিল, অভিযানে অস্ত্রসহ ২২ জন আটক

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 75 Time View
97

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে শনিবার বিকেলে বাজিতপুর শহরে সশস্ত্র মিছিল অনুষ্ঠিত হয়। যদিও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহর প্রদক্ষিণের সময় সৈয়দ এহসানুল হুদা মোটরসাইকেলে ছিলেন এবং তার সামনে-পেছনে শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটা, দা, বল্লম ও তলোয়ারসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করেন। স্থানীয়দের দাবি, এই সশস্ত্র মিছিলে আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতিও বেশি ছিল।

রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বাজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং বিপুল দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, আটক সবাই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com