July 1, 2026, 5:35 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ মেসির পরিবার

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2026
  • 43 Time View
66

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনা দলকে রাজকীয় সূচনা এনে দিয়েছেন লিওনেল মেসি। তবে মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার বাবা হোর্হে মেসি অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। এ খবর নিশ্চিত করার পাশাপাশি হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মেসির পরিবার।

বিবৃতিতে মেসির পরিবার জানিয়েছে, ‘হোর্হে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন। তার বর্তমান শারীরিক অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।’ তবে তিনি ঠিক কী ধরনের অসুস্থতায় ভুগছেন, সে বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে বিস্তারিত কিছু জানায়নি পরিবার।

বিভিন্ন মাধ্যমে ছড়ানো নানা বিভ্রান্তিকর তথ্যের কড়া জবাব দেওয়া হয়েছে। পরিবারের আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো মনগড়া খবর বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে বলা হয়, ‘একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু ব্যক্তি সংবেদনশীলতা, সম্মান ও বিবেচনাবোধের বাইরে গিয়ে উপস্থাপন করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। পরিবার আরও স্পষ্ট করে জানাতে চায়, হোর্হের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবারের নিজস্ব আনুষ্ঠানিক ঘোষণা ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রকাশিত তথ্য, বক্তব্য বা দাবি সত্য ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সময়ে আমরা সকলের কাছে দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা প্রত্যাশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি কখনোই দায়িত্বজ্ঞানহীন সংবাদ ও আগ্রহের বিষয় হওয়া উচিত নয়। আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, যারা ভালোবাসা, সম্মান ও উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে আমাদের অনুরোধ, হোর্হে এবং তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও পারিবারিক পরিসরকে এই সময়ে সম্মান জানানো হোক। নতুন করে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তা যথাসময়ে পরিবার ও সংশ্লিষ্ট মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com