August 18, 2026, 7:56 am
সর্বশেষ সংবাদ:
চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ

বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 175 Time View
207

সরকারি মাধ‍্যমিক বিদ‍্যালয়ে বার্ষিক পরীক্ষা না নিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষা চলমান রাখতে সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়ে পরিপত্রে বলা হয়, এমন কোনো ঘটনা ঘটলে সরেজমিনে তদন্ত করে বিঘ্ন সৃষ্টিকারীদের নাম, পদবী ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের মাধ্যমে মাউশিতে প্রেরণ করতে হবে।

প্রসঙ্গত, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি বলে খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com