July 2, 2026, 6:34 am

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 114 Time View
122

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর আইনজীবী নাহিদ ইসলাম জানান, রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের করা রিট ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম।

এর আগে ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক। তিনি তাঁর হলফনামায় বিষয়টি গোপন করেছেন। তাঁর ওই দেশের পাসপোর্টের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com