August 18, 2026, 7:18 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, দুই নারীসহ আহত ৫

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 13 Time View
18

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গহরদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদলের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে মাহমুদপুর ইউনিয়নের এই ঘটনায় দুই নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে বিএনপি নেতা শাহজাহান শিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে এবং ভুক্তভোগীদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান শিকারী এসব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। আড়াইহাজার থানা কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com