February 2, 2026, 4:36 am
সর্বশেষ সংবাদ:
বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিক্রি হচ্ছে না জান্নাতের টিকিট, বিকাশ নম্বর নিচ্ছে জামায়াত : কামরুল হুদা কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : চরমোনাই পীর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী ফুটবল প্রতীককে মানুষ উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন: তাসনিম জারা বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক জনগণ নির্বাচনে নারী নিপীড়কদের লালকার্ড দেখাবে: ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ জাবিতে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল অপরাধ যেই করুক, নির্ভয়ে তুলে ধরুন: সাংবাদিকদের জামায়াত প্রার্থী আফতাব প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো ‘জাতীয় কবিতা উৎসব’

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 3 Time View

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ মার্কা) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।

সোহেল রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এ সময় নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সদস্য ও লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আনম মঞ্জুর মোর্শেদ, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com