October 6, 2026, 12:00 am
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিজেপিতে ভাঙনের সুর, মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা আন্নামালাইয়

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2026
  • 116 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির সবচেয়ে পরিচিত মুখ কে আন্নামালাই অবশেষে দল ছেড়ে দিয়েছেন। গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ জুন) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগ গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনার ঠিক আগেই এই ঘোষণা আসে।

সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে নীতিন নবীনের সঙ্গে দেখা করেন। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তিনি দল ছাড়ার ইচ্ছা জানান। পরে অমিত শাহ ও বি এল সন্তোষের সঙ্গেও তার বৈঠক হয়। দল তাকে কিছুটা সময় নিতে বললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

পদত্যাগের পর তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নয়নর নাগেন্দ্রন বলেছেন, আন্নামালাইয়ের চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি। তবে অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি পিভিএন মাধব আশা প্রকাশ করেছেন যে আন্নামালাই ভবিষ্যতে আবার দলে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com