বিদেশি ফরেনসিক টিম দিয়ে জুলাই শহীদ শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ
Reporter Name
Update Time :
Sunday, November 16, 2025
182 Time View
বিদেশি ফরেনসিক টিম দিয়ে জুলাই শহীদ শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ
আগামী ৭ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা দেশে আসবেন। আর ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন। ১৬ নভেম্বর (রবিবার) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।
197
আগামী ৭ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্তের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা দেশে আসবেন। আর ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন। ১৬ নভেম্বর (রবিবার) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।