July 2, 2026, 3:16 pm

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 43 Time View
47

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ আজ রোববার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে এই হুমকি দেন। খবর বিবিসির

গালিবাফ তার পোস্টে বলেন, ‘ইরানের জ্বালানি খাতে কোনো আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করবে ইরান।’

তিনি সতর্ক করে বলেন, ‘এই পাল্টা আঘাত এমনভাবে করা হবে, যা কোনোভাবেই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না।’

ইরানি স্পিকার আরও যোগ করেন, ‘এই সংঘাতের পরিণতি হিসেবে বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। ইরান এতে সাড়া না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন তিনি। ইরানের স্পিকার মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের জবাব দিলেন।

বিশ্লেষকরা বলছেন, ইরানের নাতানজ ও দিমোনা পারমাণবিককেন্দ্রের কাছে পাল্টাপাল্টি হামলার পর এখন দেশটির বিদ্যুৎ ও তেল স্থাপনা লক্ষ্যবস্তু করার ঘোষণা যুদ্ধকে সর্বাত্মক ও ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com